ঊনপঞ্চাস বাতাস আমার সিনেমার শিক্ষাসফর ছিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

দীর্ঘ বিরতির পর সিনেমা হল খুললেও নতুন সিনেমা মুক্তি নিয়ে অপেক্ষায় ছিল দর্শকরা। হল বন্ধের কারণে যেমন সিনেমা মুক্তি বন্ধ ছিল তেমনি প্রযোজক ও হল মালিকদের লোকসান গুনতে হয়েছে। সেই সময় পেরিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রত্যাশা মুক্তি প্রতিক্ষিত সিনেমাগুলো মুক্তি পাবে একে একে।

Manual2 Ad Code

গত শুক্রবার মুক্তি পেলো ‘ঊনপঞ্চাস বাতাস’ সিনেমাটি। এই সিনেমার মধ্য দিয়ে চিত্রনায়িকা তকমা যোগ হলো শার্লিন ফারজানার নামের আগে। ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী প্রথম সিনেমা এটি। তাই প্রথম সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।

Manual8 Ad Code

 

এই সিনেমার মধ্য দিয়ে নির্মাতারাও চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু করলেন। দেশের ৭টি মাল্টিপেক্সে মুক্তি পেয়েছে ‘ঊনপঞ্চাস বাতাস’। সিনেমাটি প্রসঙ্গে শার্লিন ফারজানা বলেন, ‘এই সিনেমা দিয়ে বড়পর্দায় আমার অভিষেক। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আমি। অন্যদিকে দর্শকদের সাড়া কেমন পাবো তা নিয়েও চিন্তিত। সিনেমায় নিয়মিত হতে চাই। মাসুদ হাসান উজ্জ্বল একজন গুণী নির্মাতা। প্রথম সিনেমা হিসেবে ঊনপঞ্চাস বাতাস আমার সিনেমার শিক্ষাসফর ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার রেসপন্স দেখে বেশ আনন্দিত আমি।’

উল্লেখ্য, সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত ছিল চলতি বছরের শুরুর দিকে। কিন্তু করোনার প্রভাবের কারণে শেষ পর্যন্ত মুক্তি পেছানো হয়। হল খোলার পর পরই মুক্তি দেওয়া হয় সিনেমাটি।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code