পাঠানমুক্তির এক মাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: সব জল্পনা-কল্পনা পেরিয়ে সরকারের বিশেষ সিদ্ধান্তে অবশেষে ১২ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো বলিউডের সিনেমা ‘পাঠান’। শাহরুখ খান অভিনীত সিনেমাটি প্রথম সপ্তাহে দেশের ৪১টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছিল।

Manual8 Ad Code

সে হিসাবে ১২ জুন ছবিটি বাংলাদেশে মুক্তির এক মাস পূর্ণ করলো। প্রথম সপ্তাহে ৪১ হলে রোজ ২০৬টি শো চললেও এক মাসের মাথায় চলতি সপ্তাহে সেই শোয়ের সংখ্যা নেমে আসে ৪২-এ। সেটিও এক অর্থে বিস্ময়কর। কারণ, বাংলাদেশের অনেক আগেই বলিউডসহ বিশ্বের শতাধিক দেশে ছবিটি মুক্তি পেয়েছিল। এমনকি প্রকাশ হয়েছিল আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমেও। ফলে অনেকেই ধারণা করেছিল শাহরুখ খানের এই আগমন মুখ থুবড়ে পড়বে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।

Manual4 Ad Code

এক মাসের শো সংখ্যা এবং ‘বক্স অফিস’র হিসাব বিবেচনায় সেই ধারণা ভুল প্রমাণ করলো আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code