ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হলে টের পাবে রাশিয়া: জেলেনস্কি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যখন আমাদের পাল্টা আক্রমণ শুরু হবে তখন তা টের পাবে রাশিয়া। রবিবার জি-৭ সম্মেলনে জাপানের হিরোশিমায় তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

বিবিসি’র সাংবাদিক টেসা ওং জেলেনস্কির কাছে জানতে চেয়েছিলেন, কবে রুশবিরোধী পাল্টা আক্রমণ শুরু করবে ইউক্রেন। জবাবে সরাসরি কোনও জবাব না দিয়ে তিনি এই মন্তব্য করেছেন।

Manual5 Ad Code

পূর্বাঞ্চলীয় বাখমুত দখল নিয়ে মিশ্র বার্তা দেওয়ার এক দিন পর জেলেনস্কি বলেছেন, শহরটিতে ইউক্রেনীয় সেনারা গুরুত্বপূর্ণ অভিযানে রয়েছে। এই অভিযানের বিস্তারিত না জানালেও তিনি দাবি করেছেন, আজ পর্যন্ত রাশিয়া বাখমুত দখল করতে পারেনি।

Manual7 Ad Code

জি-৭ সম্মেলনে নতুন অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতির বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, এসব অস্ত্র উন্নতমানের এবং সবাই এগুলো পাঠাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code