মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও ব্যাপক তেল রপ্তানি করছে ইরান

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:প্রতিবেদনে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, মার্কিন নৌ অবরোধ ও হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যেও ইরান প্রতিদিন প্রায় ১৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) রপ্তানি করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।আইইএর সর্বশেষ তেলবাজার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের দ্বিতীয় মাস অর্থাৎ এপ্রিল মাসে ওপেকের (তেল রপ্তানিকারক দেশগুলোর জোট) তেল উৎপাদন দৈনিক ৬ লাখ ২০ হাজার ব্যারেল কমে দাঁড়িয়েছে ২ কোটি ১ লাখ ৮০ হাজার ব্যারেলে।

Manual4 Ad Code

প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসেও হরমুজ প্রণালিতে অবরোধ ও আঞ্চলিক সংঘাতের কারণে ওপেকের তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। মার্চ ও এপ্রিল-এই দুই মাসে প্রতিদিন ওপেকের মোট উৎপাদন কমেছে প্রায় ৯৫ লাখ ৭০ হাজার ব্যারেল।আইইএ বলছে, এই সময়ে ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদনে প্রায় ৩২ শতাংশ পতন ঘটেছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের বাইরে থাকা ওপেক সদস্য দেশগুলো উৎপাদন ঘাটতি কার্যকরভাবে পূরণ করতে পারেনি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবরোধের পরও নিজেদের বাণিজ্য চালিয়ে যাচ্ছে তেহরান।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code