সৌদি যুবরাজের বিরুদ্ধে রাজার স্বাক্ষর জাল করার অভিযোগ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে নিজের বাবা রাজা সালমানের স্বাক্ষর জাল করেছেন। সোমবার (১৯ আগস্ট) বিবিসি-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সাবেক সৌদি কর্মকর্তা সাদ আল-জাবরি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সাক্ষাৎকারে আল-জাবরি বলেছেন, রাজা সালমানের পরিবর্তে যুবরাজ নিজে রাজ আদেশে স্বাক্ষর করে যুদ্ধ ঘোষণা করেছেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কর্মকর্তা তা নিশ্চিত করেছেন। সামরিক হস্তক্ষেপ অনুমোদন করে রাজ আদেশ থাকার বিষয়টি জানতে পেরে আমরা হতবাক হয়েছিলাম।’

Manual6 Ad Code

২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। তখন ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code