সেই প্রিয়া এবার রণবীরের নায়িকা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক : চোখের ইশারায় আর ভ্রু নাচিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার যে বলিউডে পা রাখবেন, এটা শুরু থেকেই হয়তো আঁচ করতে পেরেছিলেন কেউ কেউ। সেই ধারণা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। প্রিয়া শিগগিরই শুরু করতে যাচ্ছেন তাঁর বলিউডযাত্রা। শোনা যাচ্ছে, বলিউডের আলোচিত পরিচালক রোহিত শেঠি ভাবছেন প্রিয়াকে নিয়ে। প্রিয়ার কাছে তিনি শিগগিরই পাঠাতে যাচ্ছেন তাঁর নতুন ছবি ‘সিম্বা’য় অভিনয়ের প্রস্তাব, যে ছবির নায়ক রণবীর সিং।

Manual5 Ad Code

প্রথম চলচ্চিত্র ‘অরু আদার লাভ’-এর শুধু একটি গানের ভিডিও দিয়েই প্রিয়া ভারতসহ উপমহাদেশের বিভিন্ন দেশে সাড়া ফেলেছেন। তাঁর সেই ছবিটি এখনো মুক্তি পায়নি, তবে এরই মধ্যে ভারতের বিনোদনজগতে নিজের বড় জায়গাটা তৈরি করে ফেলেছেন প্রিয়া। এখন রোহিত শেঠির ছবিতে অভিনয়ের খবর প্রিয়াকে আবারও আলোচনার তুঙ্গে নিয়ে এল।

Manual1 Ad Code

সিম্বা ছবির পোস্টারে রণবীর সিংসিম্বা ছবির পোস্টারে রণবীর সিং‘সিম্বা’ ছবিটি প্রযোজনা করবে করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রডাকশন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘সিম্বা’তে নারী চরিত্রটি খুব বেশি গুরুত্বপূর্ণ হবে না। তবে প্রিয়া যেহেতু রাতারাতি তারকা হয়ে গেছেন, তাই সংক্ষিপ্ত হলেও এ চরিত্রটি বলিউডে আলোড়ন তুলবে।

Manual1 Ad Code

অনেকে বলছেন, প্রিয়ার প্রথম বলিউড ছবিটি তেলেগু ছবি ‘টেম্পার’-এর পুনর্নির্মাণ হতে যাচ্ছে। কিন্তু এক সাক্ষাৎকারে রোহিত শেঠি বলেন, ‘আমরা “টেম্পার”-এর স্বত্ব কিনেছি ঠিকই কিন্তু এর পুনর্নির্মাণ করছি না। আমরা শুধু ‘টেম্পার’-এর চার-পাঁচটি দৃশ্য নিতে চেয়েছি, তাই ভাবলাম, স্বত্ব কিনে নেওয়াটাই ভালো।’ হিন্দুস্তান টাইমস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code