কেজি দরে তরমুজ বিক্রেতারা ফেরাউনের বংশধর : ওমর সানী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের নাম্বর ওয়ান চিত্রনায়ক ওমর সানী। চলচ্চিত্রের জনপ্রিয় তারকা অভিনয়ে এখন নিয়মিত না হলেও সরব থাকেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও। পর্দার এই নায়ক বাস্তব জীবনেও মানুষের পাশে দাঁড়ান। প্রায় সময়ই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নানান প্রতিবাদ কিংবা মন্তব্য লেখেন।

Manual6 Ad Code

সেই ধারাবাহিকতায় (৭ এপ্রিল) বৃহস্পতিবার ওমর সানী দুটো ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তরমুজের ব্যবসা। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়ি পাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণে, সেসময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না।

Manual5 Ad Code

তিনি আরও লেখেন, ‘আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গিয়েছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশ এখনো আছে। তারা রমজান আসলে সকল ধরনের পণ্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন। আমিন। আমরা কেজি দরে তরমুজ কিনব না। আমি প্রতিজ্ঞা করেছি, আপনি’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code