ধর্ম প্রচারকের চরিত্রে ইলিয়াস কাঞ্চন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

বিনোদন ডেস্কঃ 

Manual3 Ad Code

ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তবে ধর্ম প্রচারকের চরিত্রে তাকে কখনোই দেখা যায়নি। এবার সেটিই হচ্ছে। একটি নাটকে দরবেশরূপে হাজির হচ্ছেন তিনি। নাটকের নাম ‘দরবেশ’। এটি লিখেছেন শাহ আলম নূর ও পরিচালনা করেছেন এইচ এম বরকতুল্লা। এ ধরনের চরিত্রে অভিনয় প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নাটকের গল্প চমৎকার। ইসলাম শান্তির ধর্ম।

 

 

Manual2 Ad Code

ধর্মীয় অনেক গোঁড়ামি এ নাটকের মধ্য দিয়ে ফুটে উঠেছে। চাইলেই মুসলিমরা খুব সহজভাবে নিজেদের ধর্ম পালন করতে পারে। এটাই নাটকের মূল বিষয়বস্তু। এ চরিত্রে অভিনয় করে বেশ ভালো লেগেছে। আশা করি নাটকটি দেখে অনেকে উপকৃত হবেন।’ নাটকটি আজ রাত সাড়ে আটটায় বৈশাখী টিভিতে প্রচার হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code