হিন্দি সিনেমায় সিয়াম আহমেদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : হালের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। স্বর্ণালি সময়ে পদার্পণ করছেন তিনি। এই অভিনেতার হাতে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় ও সম্ভাবনাময় সিনে লাইনআপ।

Manual6 Ad Code

গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষীত সিনেমা ‘শান’। এই সিনেমার রেশ কাটতে না কাটতেই ২০ মে শুক্রবার মুক্তি পেয়েছে পাপপূণ্য। আর এই মুক্তি দিনের আরও একটি নতুন খবর জানালে তিনি। যেটা নির্মিত হবে হিন্দি ভাষায়। সিনেমাটি যুক্তরাষ্ট ভিত্তিক একটি প্রযোজনা প্রতিষ্ঠানের।

Manual2 Ad Code

নতুন এই খবরটি আরটিভি নিউজকে নিশ্চিত করে সিয়াম আহমেদ বলেন,‘ইন দ্য রিং’ নামের এই সিনেমাটি পরিচালনা করবেন অলকা রাঘুরাম। তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা।

Manual7 Ad Code

মার্কিন পত্রিকা ভ্যারাইটিতে এটি প্রথম প্রকাশিত হয়। এরপর তা ছড়িয়ে পরে দ্রুত। সেখানে বলা হয়, সিনেমাটিতে সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করবেন নেটফ্লিক্সের ‘লিটল থিংস’ খ্যাত মিথিলা পালকার, বলিউডের খ্যাতিমান অভিনেতা জাভেদ জাফরিসহ আরও অনেকে। সিনেমাটির বিষয়বস্তু কলকাতার খিদ্দারপুরের নারী মুসলিম বক্সিং সম্প্রদায়কে ঘিরে।

এছাড়া আরও জানা যায়, গল্পটা এগোবে ১৭ বছর বয়সী বক্সার শামাকে কেন্দ্র করে। যিনি তার আন্টিকে হত্যার অভিযোগে আটক হন। প্রেক্ষাপটে বক্সিং থাকলেও সিনেমাটি হবে মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার।

Manual8 Ad Code

প্রসঙ্গত, সিয়াম অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’,‘স্বপ্নবাজী’ সিনেমাগুলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code