উষ্ণতা ছড়ালো

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইতালির ভেনিস শহরের আবহাওয়া এখন এমনিতেই উষ্ণ। অস্ট্রেলিয়ান-আমেরিকান তারকা নিকোল কিডম্যান অভিনীত ‘বেবিগার্ল’ এসে আরও উষ্ণতা বাড়ালো! যৌনতায় ভরপুর ছবিটি ৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগতদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

Manual7 Ad Code

‘বেবিগার্ল’-এ নিউইয়র্কের একটি প্রতিষ্ঠানের সিইও রোমি চরিত্রে অভিনয় করেছেন নিকোল কিডম্যান। অফিসের নতুন শিক্ষানবিশ স্যামুয়েলের সঙ্গে গোপনে সম্পর্কে জড়িয়ে যান তিনি। কারণ স্বামীর সঙ্গে যৌন জীবনে পূর্ণ সন্তুষ্টি পান না এই নারী। তরুণ ও বয়স্কদের মধ্যে যৌনতাকে দেখার গভীর পার্থক্য প্রকাশিত হয়েছে ছবিটিতে। ডাচ নারী হালিনা রাইনের পরিচালনায় ‘বেবিগার্ল’ ছবিতে স্যামুয়েল চরিত্রে হ্যারি ডিকিনসন এবং রোমির স্বামীর চরিত্রে অভিনয় করেছেন স্প্যানিশ তারকা আন্তোনিও বান্দেরাস। এছাড়া আছেন সোফি ওয়াইল্ড, এস্টার ম্যাকগ্রেগর।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code