করোনা পরিস্থিতি: কৃষক এবং কৃষিকে বাঁচানোর বিকল্প নেই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

সম্পাদকীয়: খোলা হাওয়ায় ব্যক্তির অর্জিত ধারাবাহিক বংশগত রোগ প্রতিরোধ ক্ষমতা, উচ্চ পরিবেশগত রোগ প্রতিরোধ ক্ষমতা এবং নিম্ন ঘনমাত্রার করোনা অণুর কারণে গ্রামীণ পরিবেশে কোভিড সংক্রমণ তুলনামূলক বিচারে নিম্নমাত্রায় দেখা যাচ্ছে । দূষণমুক্ত খোলা-হাওয়া, পরিবেশবান্ধব কৃষিশ্রম, উন্মুক্ত সূর্যালোক, প্রকৃতিমুখো নানা সেবা, দ্রুত শয়ন ও শয্যাত্যাগ, সামাজিক দূরত্ব রক্ষা, পরিচিত সুরক্ষাব্যবস্থা, দৃঢ় সামাজিক বিশ্বাস, সাদাসিধে জীবনশৈলী, প্রয়োজনীয় টাটকা খাবার গ্রহণ, স্থানভেদে ঔষধি খাবার যেমন আজওয়া খেজুর, মেথি, গার্ডেন ক্রেস, জাফরান, দারুচিনি, অলিভওয়েল, মধু, কালিজিরা, পুদিনা, আদা, রসুন, হলুদ, তীনফল, গোলমরিচ, সিরকা, লেবু ইত্যাদি কৃষিজ দ্রব্য আজ অবধি কোভিড রোগ প্রতিরোধে বহুল ব্যবহৃত হচ্ছে। এসব পণ্য রোগ নিরাময়ে ও এক ধরনের ভীতি দূরীকরণেও কাজ করছে। নিঃসন্দেহে সুস্পষ্ট দিবা-নিশি সামঞ্জস্যে খাওয়া, ত্রুটিহীন ও উৎফুল্ল কৃষি শ্রম, ভাবনাহীন ঘুমানো এবং উদ্ভিদ-প্রাণির নিবিড় আন্তঃসম্পর্ক বা সংযোগ ইত্যাদি সুস্থ জীবনের ধারণা দেয়। করোনায় কৃষির ভূমিকা দর্শন ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে মাত্র। সেখানে দর্শক ও খেলোয়াড় অপেক্ষা খেলাটা ভালো দেখতে পাওয়াই স্বাভাবিক। তবে এরূপ বহুধা ধারার প্রাকৃতিক সম্পদ দ্বারা যে উন্নয়ন সম্ভব নয়, তা-ই বা কে প্রমাণ করেছে? সাধারণত সেবা প্রদানে কৃষি যেখানে-সেখানে, যখন-তখন বর্তমান। এমনকি এ ধারাবাহিক জীবনপথে নির্দিষ্ট একটি সমাজে বসবাসকারী মানুষের মাঝে স্বভাবের ও দক্ষতার মিল পাওয়া একটি সাধারণ ব্যাপার, অর্থাৎ এরা একে অন্যের সঙ্গে তেমন কোনো পার্থক্য করে না; ফলে ভুল আরোপিত চেতনা ছাড়া কৃষি গতির নিয়ম অনুযায়ী এরূপ সমাজে বিরোধ সৃষ্টি কম হয়। সমাজ সংহতি সুসংহত করতে করোনাকাল ধরে সে পরিবর্তনের নতুন যাত্রা শুরুর এ আহ্বান। করোনা পরিস্থিতিতেত কৃষি এবং কৃষক যাতে বাঁচে সেইদিকে সরকারকে নজর দিতে হবে। কারণ এই কৃষিই মূলত বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code