বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নেই নতুন কাঠামো বাস্তবায়নে বাড়তি বরাদ্দ

লেখক: Rumie
প্রকাশ: ১ ঘন্টা আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা। তবে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা থাকলেও এ খাতে বাড়তি বরাদ্দ রাখা হয়নি। এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের বেতন ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা, কর্মচারীদের বেতন ৩০ হাজার ৬৭১ কোটি টাকা ও কর্মকর্তা-কর্মচারীদের ভাতার পরিমাণ ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটে বেতন-ভাতায় বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে নির্ধারণ করা হয়েছে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগামী অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো আংশিক বা মূল বেতনের অর্ধেক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে অন্তবর্তীকালীন সরকার গঠিত পে কমিশন যে বেতন কাঠামো সুপারিশ করেছিল, তা হুবহু বাস্তবায়ন করা হবে না। ওই কমিশনের সুপারিশ করা রিপোর্ট পরযালোচনা করতে সরকার সচিব কমিটি গঠন করেছে। কমিটি এখন সুপারিশ জমা দেয়নি।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সচিব কমিটি প্রস্তাবিত বেতন কাঠামো রিভাইজ করে বেতন বৃদ্ধির হার কমিয়ে সুপারিশ করতে পারেন। তবে সরকার জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে চাইলে বাজেটে অর্থের কোনো সংকট হবে না। বিভিন্ন খাতে থাকা থোক বরাদ্দ এবং অপ্রত্যাশিতখাতে থাকা বরাদ্দের অর্থ থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। এজন্য বিভিন্ন খাতে থোক বরাদ্দ হিসেবে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code