অবশেষে বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা ত্রাণ বিল অনুমোদন কংগ্রেসে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত মার্কিন নাগরিকদের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত ত্রাণ বিলটি অবশেষে কংগ্রেসের অনুমোদন পেয়েছে। এক লাখ ৯০ হাজার কোটি ডলারের এই বিল গতকাল বুধবার (১০ মার্চ) কংগ্রেসে পাস হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

Manual8 Ad Code

জানা যায়, মার্কিন প্রতিনিধি পরিষদে ২২০-২১১ ভোটে এই বিপুল পরিমাণ অর্থনৈতিক সাহায্য পরিকল্পনাটি পাস হয়েছে। কোনো রিপাবলিকান এই বিলের পক্ষে ভোট দেননি।

এর আগে সিনেটে অনুমোদন পায় বিলটি। এখন শুধু বাইডেনের স্বাক্ষরের অপেক্ষা। সেটি হয়ে গেলেই আইন হিসেবে পাস হবে এই বিল।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান, প্রসিডেন্ট বাইডেন আগামীকাল শুক্রবার বিলটিতে স্বাক্ষর করবেন।

Manual8 Ad Code

কংগ্রেসে বিল অনুমোদন প্রাপ্তির পর বাইডেন বলেন, ‘এই জাতির যারা মেরুদণ্ড- অপরিহার্য শ্রমিক, কর্মজীবী মানুষ যারা এই দেশ গড়েছে, সেই মানুষগুলো যারা এই দেশটি চালিয়ে নিয়ে যাচ্ছে- তাদেরকে জন্য লড়াইয়ের আরেকটি সুযোগ দেবে এই বিল।’
বিবিসি জানায়, এই বিলের আওতায় অধিকাংশ আমেরিকানদের সরাসরি ১ হাজার ৪শ ডলার প্রদান করা হবে। এছাড়া সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক ৩শ ডলার করে দেয়া হবে বেকারভাতা।

Manual2 Ad Code

বিলের আওতায়, যুক্তরাজ্যের অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারগুলোকে ৩৫ হাজার কোটি ডলার প্রদান করা হবে। এছাড়া ১৩ হাজার কোটি ডলার দেয়া হবে স্কুল খোলার জন্য, করোনার পরীক্ষা ও গবেষণার জন্য ৪ হাজার ৯শ কোটি ডলার এবং ১ হাজার ৪শ কোটি ডলার দেয়া হবে ভ্যাকসিন বিতরণের জন্য।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code