বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি থাকা উচিত: শিক্ষামন্ত্রীর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, প্রতিষ্ঠানভেদে আর্থিক প্রয়োজনীয়তা ও খরচের ধরন ভিন্ন হতে পারে, কিন্তু অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির মানদণ্ড সব প্রতিষ্ঠানে একই হওয়া উচিত।

Manual1 Ad Code

শনিবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

Manual7 Ad Code

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের বিদ্যমান আর্থিক অনুশাসন যথাযথভাবে অনুসরণ করা হলে অর্থ-সংক্রান্ত সব বিতর্ক নিরসন করা সম্ভব হবে। তবে আর্থিক বিষয় যারা দেখভাল করছেন তাদের দক্ষতা বাড়ানোও এ ক্ষেত্রে খুবই জরুরি বলে জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, আমাদের প্রকল্পগুলো নিয়ে কথা হয়। অনেকবার কথা হয়েছে উপাচার্যদের নিয়ে, ট্রেজারারকে নিয়ে। যারা প্রকল্পের দায়িত্বে রয়েছেন, তাদের নিয়ে আমরা কর্মশালা বাস্তবায়ন করবো। কী করে এই প্রকল্প বাস্তবায়নপ্রক্রিয়া ঠিক রাখা যায়। কিন্তু সেটা আমরা করতে পারিনি। এটি করা দরকার এ জন্য যে প্রকল্প প্রণয়ন থেকে পরিকল্পনা স্বচ্ছ থাকলে সমস্যা হয় না। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প এখানে একটু বাড়িয়ে নিলাম, এখানে একটু কমিয়ে নিলাম। এভাবে কয়েকটি বিশ্ববিদ্যালয় ভুগছে। দীর্ঘদিন ধরে বোঝা কাঁধে নিয়ে বেড়াচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code