ছাগল চুরির ঘটনায় চোরের হেদায়েতের জন্য মিলাদ-দোয়ার আয়োজন

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে। চুরি যাওয়া ছাগল ফেরত না পাওয়ার পর শাস্তি বা অভিশাপ দেওয়ার বদলে, গ্রামের যুবক আলামিন জোমাদ্দার সবুজ স্থানীয় মসজিদে চোরের হেদায়েতের জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

Manual3 Ad Code

জানা গেছে, প্রায় এক মাস আগে সবুজের দুটি ছাগল চুরি হয়ে যায়। প্রথমে বিষয়টি তাকে দুশ্চিন্তায় ফেলে, তবে পরে তিনি ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। তার বিশ্বাস, মানুষ কখনো অভাবে, আবার কখনো লোভের কারণে অপরাধের পথে চলে। তাই চোরের প্রতি শত্রুতা না দেখিয়ে বরং আল্লাহর কাছে দোয়া করা উচিত, যাতে সে ভুল বুঝে সঠিক পথে ফিরে আসে।

Manual2 Ad Code

সবুজ মাইকিং করে গ্রামবাসীকে আহ্বান জানান এবং স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশ নেন। উপস্থিত অতিথিরা সবুজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সাধারণত চুরি হলে মানুষ চোরকে অভিশাপ দেয়। কিন্তু এই ধরনের আয়োজন সমাজে মানবিকতার এক অনন্য উদাহরণ তৈরি করবে। স্থানীয়রা মনে করেন, এমন উদ্যোগ শুধু এলাকায় নয়, পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আলামিন জোমাদ্দার সবুজ বলেন, চোর হয়তো অভাবে বা লোভে এ অপরাধে জড়িয়েছে। যদি আমি তার জন্য খারাপ মন্তব্য করি, তবে আমার আর তার মধ্যে পার্থক্য থাকবে না। আমি চাই, সে তার ভুল বুঝুক এবং এই পথ থেকে ফিরে আসুক। আমার এই প্রচেষ্টা সমাজে নৈতিক অবক্ষয়ের পরিবর্তনে সামান্য হলেও ভূমিকা রাখুক।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ছাগল চুরির ঘটনায় চোরের হেদায়েতের জন্য মিলাদ-দোয়ার আয়োজন
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code