সাবেক নির্বাচন কমিশনারদের অভিমত : এনআইডি সরকারের কাছে গেলে ভোটার তালিকা নিয়ে সমস্যা হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের থেকে সরকারের হাতে স্থানান্তরের বিরোধিতা করছেন সাবেক নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশনের হাত ধরে তৈরি এই এনআইডির নিয়ন্ত্রণ সরকারের হাতে যাক এটা তারা চান না। ভোটার তালিকার উপজাত হিসেবে এনআইডি এসেছে উল্লেখ করে তারা বলেছেন, নির্বাচন কমিশনের হাত ধরেই জাতীয় পরিচয়পত্র এসেছে। এটা তাদের হাতেই থাকা উচিত। এটি সরকারের কাছে গেলে ভোটার তালিকা নিয়ে সমস্যা হবে। একটি গণ্ডগোল লাগবে। মানুষের ভোটার হওয়ার আগ্রহ থাকবে না।
বুধবার (১৯ অক্টেবর) বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিয়ে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই মতবিনিময়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ, কাজী রকিব উদ্দীন আহমেদ, কে এম নূরুল হুদা, সাবেক কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম শাখাওয়াত হোসেন, শাহ নেওয়াজ রফিকুল ইসলাম, কবিতা খানম, সাবেক ইসি ড. মুহম্মদ সাদিক, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, সচিব হেলালুদ্দীন আহমেদ, এম এ রেজা, সাবেক অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান ও জেসমিন টুলী অংশ নেন। আমন্ত্রিত ২৮ জনের মধ্যে উপস্থিত হয়েছেন ১৪ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code