পুতিন এখনও ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করতে চান: যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করতে চান। তবে মার্কিন কর্মকর্তাদের অনুমান যুদ্ধে মস্কোর বাহিনী এতোটাই দুর্বল হয়ে পড়েছে যে তারা কেবল মাত্র ধীরে আঞ্চলিক অগ্রগতি অর্জন পারবে। এর অর্থ এই যুদ্ধ দীর্ঘদিন চলতে পারে বলে জানান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স এর পরিচালক এভ্রিল হাইনিস। কিয়েভ এবং অন্য শহর দখলে ব্যর্থ হয়ে মার্চে মস্কো ইউক্রেনের ডনবাস এলাকা দখলের দিকে মনোযোগ দেয়। যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হাইনিস বলেন, পুতিনের এখনও একই লক্ষ্য রয়েছে যা তিনি সংঘাতের শুরুতে রেখেছিলেন- ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করা। তবে রাশিয়ার সেই লক্ষ্য শিগগিরই অর্জনের সম্ভাবনা কম বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code