ভিডিও সরালো টিকটক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ থেকে ৪২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক। শর্ট ভিডিওর প্ল্যাটফর্ম টিকটক ২০২৩ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে ৪২ লাখ ৩৬ হাজার ৪৯৩টি ভিডিও সরিয়েছে তারা। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে টিকটক এই তথ্য জানিয়েছে।

Manual1 Ad Code

২০২২ সালের চতুর্থ প্রান্তিকে একই কারণে সরানো হয়েছিল ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও। এছাড়া স্প্যাম অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট কনটেন্টগুলোর ওপরও লক্ষ্য রাখে টিকটক। সেই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া স্প্যাম অ্যাকাউন্ট বন্ধ করতে প্রতিরোধমূলক ব্যবস্থাও নেয় প্ল্যাটফর্মটি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code