সাবেক রাষ্ট্রদূতসহ ৬ হাজার বন্দিকে মুক্তি দিলো মিয়ানমার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সাধারণ ক্ষমার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ ও অং সান সুচি’র সাবেক উপদেষ্টাসহ ৬ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমার সামরিক সরকার। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Manual2 Ad Code

মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ভিকি বোম্যান ও তার স্বামী মার্কিন নাগরিক কিয়াও। জাপানি চলচ্চিত্র নির্মাতা তোরু কুবোতারের মুক্তির সত্যতা নিশ্চিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী।

গত বছরের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর অং সান সু চিসহ অনেক রাজনীতিক এবং বিদেশিদের বন্দি করে মিয়ানমার সামরিক সরকার। দেশটিতে চলমান অস্থিরতা নিরসনে জান্তা সরকারকে চাপ দিয়ে আসছিল পশ্চিমা দেশগুলো।

Manual8 Ad Code

অর্থনীতিবিদ টার্নেলের মুক্তির খবরে টুইটারে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তার বিরুদ্ধে মিয়ানমারের রাষ্ট্রীয় গোপনীয় আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। গত সেপ্টেম্বরে সামরিক আদালতে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code