দুবাই যাচ্ছেন মিম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: ছয় বছরের গোপন প্রেমকে পূর্ণতা দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে এ বছরের ৪ জানুয়ারি মালা বদল করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে সুখ-আনন্দ আর ক্যারিয়ার সাফল্যে কেটে গেছে তাদের প্রথম বছর। আর কয়েক দিন পরই মিম-সনির প্রথম বিবাহবার্ষিকী।

বলা নিষ্প্রয়োজন, আসন্ন ৪ জানুয়ারি মিম ও সনির জন্য অত্যন্ত বিশেষ দিন হতে যাচ্ছে। দিনটিকে আরও বেশি স্মরণীয় করে রাখতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় শহর দুবাইতে উড়াল দিচ্ছেন এই দম্পতি।

Manual5 Ad Code

নতুন বছরের পরিকল্পনা জানতে চাওয়ায় তিনি দুবাই সফরের বিষয়টি জানান। মিম বলেন, ‘মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সনি আমাকে এই সারপ্রাইজ দিচ্ছে। যেহেতু এরমধ্যে থার্টিফার্স্টও পড়ছে, তাই দুবাইয়ের নিউ ইয়ার উদযাপনেও অংশ নেবো।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code