হারবির লক্ষ্য এবার মিস ইউনিভার্স

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিহাসের অংশ হয়েছেন সৌদি আরবের রাহাফ আল–হারবি। গত বছর নাপোলিতে অনুষ্ঠিত মিস ইউরোপ মহাদেশীয় সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন তিনি। সৌদি আরবের হয়ে প্রথম এমন কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি কেড়েছেন। এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে চান তিনি।

Manual7 Ad Code

আরব নিউজের ‘মেম্যান শো’ অনুষ্ঠানে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন রাহাফ আল–হারবি। এই শোতেই তিনি আগামী বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার আশা ব্যক্ত করেন।

Manual4 Ad Code

আরব নিউজের পডকাস্ট ‘দ্য মেম্যান শো’তে আল–হারবি বলেন, এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বেশ কঠিন ছিল। কারণ প্রতিযোগিতার একটি পূর্বশর্ত হলো, স্থানীয় বা আঞ্চলিক পর্যায়ে এ ধরনের কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু সৌদি আরবে তখন এ ধরনের কোনো সুযোগ ছিল না।

তিনি বলেন, আমি মনে করি, সৌদি আরবে আমি আমার সম্ভাবনার সবটুকু পেয়ে গেছি। কারণ এখানে কোনো রানওয়ে (ক্যাটওয়াক) নেই।

আগামীতে মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার আশার কথাও জানান তিনি।

Manual7 Ad Code

আল–হারবি যত বেশি সম্ভব ফটোশুটে অংশ নেওয়ার চেষ্টা করেন। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঘোড়দৌড় প্রতিযোগিতা সৌদি কাপে তিনি সৌদি ডিজাইনার পাভোনের সঙ্গে যৌথভাবে কাজ করেন। সেই অনুষ্ঠানে আল–হারবির ছবি বেশ ভাইরাল হয়। তার পরনে ছিল আল–আহসা থেকে অনুপ্রাণিত হয়ে প্রাকৃতিক সিল্কের ওপর মুক্তার কাজ করা পোশাক। আল–আহসা ‘লাখ লাখ তাল গাছের শহর’ হিসেবে পরিচিত।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code