প্রধান বিচারপতির বাসভবনে হামলা: বিজেডি চেয়ারম্যান এহসানুল হুদার ৬ দিনের রিমান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

অনলাইন নিউজ ডেস্ক:

Manual6 Ad Code

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বাংলাদেশ জাতীয় দলের (বিজেডি) চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

রোববার ( ১২ নভেম্বর ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী তার রিমান্ড মঞ্জুর করেন বলে আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ফকির জানান।

Manual2 Ad Code

এর আগে বিকালে তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ডিবির (গোয়েন্দা শাখা) পরিদর্শক রফিকুল ইসলাম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে এহসানুল হুদার পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual3 Ad Code

এহসানুল হুদাকে গত শনিবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা গত ২৮ অক্টোবর দুপুর ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। এঘটনায় রমনা থানার পুলিশ পরিদর্শক মফিজুর রহমান মামলা দায়ের করেন।

এই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ২৯ অক্টোবর কারাগারে পাঠানো হয়। তিনি ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতা-কর্মীকে এতে আসামি করা হয়।

এই মামলায় গত ২৯ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ৫ নভেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code