ইউক্রেনে ঘুষ গ্রহণের সময় উপমন্ত্রী আটক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে ঘুষ গ্রহণের অপরাধে এক জ্বালানি উপমন্ত্রী ও ৩ জন সন্দেহভাজনকে আটক করেছে কর্তৃপক্ষ। সোমবার (১২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় প্রসিকিউটর ও দুর্নীতিবিরোধী পুলিশ জানিয়েছে, ৫ লাখ ডলার ঘুষের প্রথম কিস্তি নেওয়ার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বলেছে, যুদ্ধবিধ্বস্ত ডোনেস্ক অঞ্চল থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন কয়লাখনির সরঞ্জামাদি অপসারণের জন্য ৫ লাখ ডলার ঘুষ দাবি করে সন্দেহভাজনরা। এজন্য,‘লেভিভ ভোলিন’কোম্পানিকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা
করা হয়।

Manual8 Ad Code

আটককৃত উপমন্ত্রীর পরিচয় এই বিবৃতিতে প্রকাশ করা হয়নি। তবে সরকারপক্ষ থেকে জ্বালানি উপমন্ত্রী ওলেকসান্দ্র খেইলোকে তাৎক্ষণিকভাবে পদচ্যূত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে চাকরিচ্যূত ব্যক্তির কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code