সহযোগিতার আশ্বাস পাপনের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন শুরুতে বসেছিলেন সাত
ফেডারেশন ও এক মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে। আজ বুধবার সকালে ক্রীড়া
মন্ত্রণালয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে তিনি আলোচনা করেছেন।
প্রায় ৩ ঘণ্টা ধরে আলোচনা শেষে ফুটবলে নানান সমস্যা ও সম্ভাবনা শুনে
সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস মিলেছে নতুন ক্রীড়ামন্ত্রীর কাছ থেকে।

Manual1 Ad Code

পাপনের সঙ্গে সাক্ষাতের পর বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী
নিজেদের চাওয়া-পাওয়া নিয়ে বলেছেন, ‘নতুন মন্ত্রী আমাদের ক্রীড়াঙ্গনের মানুষ।
আমাদের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। তিনি আমাদের সমস্যাগুলো শুনেছেন। এই
মুহূর্তে মূল সমস্যা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ, এটা যত দ্রুত শেষ
করা যায়। এখানে প্রিমিয়ার লিগসহ অনেক খেলা হয়ে থাকে। অনেক দিন হলো সেখানে
খেলা হচ্ছে না। এছাড়া শুধু ফুটবলের জন্য আলাদা স্টেডিয়াম চেয়েছি। যেসব জেলায়
খেলাগুলো হয়, সেখানে ডিএফএ যেন মাঠ পায়। লিগ যেন চালাতে পারে। মন্ত্রী মহোদয়
ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।’

সারা বছর ফুটবল চালাতে অনেক টাকা ব্যয় হয়। ফিফা ও এএফসি বড় অংশ দিলেও
বাকিটা স্পন্সরের মাধ্যমে আসে। ক্রীড়ামন্ত্রীর কাছে অর্থনৈতিক বিষয়টিও তুলে
ধরা হয়েছে। সালাম মুর্শেদী বলেছেন, ‘ফিফা থেকে যে টাকা পাই, তা খাতওয়ারি খরচ হয়।
স্পন্সরের সীমাবদ্ধতা আছে। মন্ত্রণালয় থেকে সাপোর্ট চেয়েছি। দেশের বাইরে খেলতে
যেতে হয়। ক্যাম্প খরচসহ অন্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code