নবীগঞ্জে ১০ দিনব্যাপী পৌর কর সেবা মেলা সম্পন্ন: আদায় ৪১.৫৭ লাখ টাকা, ১১ সেরা করদাতাকে সম্মাননা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ দিন আগে

Manual7 Ad Code

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ): নবীগঞ্জ পৌরসভায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হলো ১০ দিনব্যাপী ‘পৌর কর সেবা সপ্তাহ ও মেলা ২০২৬’। মেলার সমাপনী দিনে সর্বোচ্চ করদাতাদের হাতে স্মারক তুলে দেওয়ার মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।​মেলা চলাকালীন ১০ দিনে পৌরবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোট ৪১ লাখ ৫৭ হাজার ৫০৬ টাকা পৌর কর আদায় হয়েছে। বৃহস্পতিবার সকালে ​সমাপনী অনুষ্ঠানে পৌর প্রশাসক সুলতানা জেরিন ৫০ হাজার টাকার উপরে পৌর কর প্রদানকারী ১১ জন শীর্ষ করদাতাকে বিশেষ গুণীজন সম্মাননা স্মারক ও সম্মাননা উপহার তুলে দেন।

Manual8 Ad Code

​অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে পৌর করের ভূমিকা অপরিসীম। পৌরবাসীরা যেভাবে এগিয়ে এসে নির্ধারিত কর পরিশোধ করেছেন, তা পৌরসভার উন্নয়নমূলক কাজ এবং সুশাসন প্রতিষ্ঠায় বড় ধরনের গতি আনবে। করদাতারা যেন নির্বিঘ্নে ও কোনো ধরনের ভোগান্তি ছাড়া সেবা পেতে পারেন, সে লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সেবা সপ্তাহের আয়োজন অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। সমাপনী সভায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা, এবং বিপুল সংখ্যক উৎসুক পৌরবাসী উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code