হাতের আঙুলের ধরনের সঙ্গে করোনায় মৃত্যুঝুঁকি সম্পর্কিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

হাতের আঙুলের ধরনের সঙ্গে করোনায় আক্রান্তের মৃত্যুঝুঁকি সম্পর্কিত বলে দাবি করেছেন এক বিজ্ঞানী। যুক্তরাজ্যের সোয়ানসি ইউনিভার্সিটির প্রফেসর জন ম্যানিং জানিয়েছেন, যেসব পুরুষের অনামিকা আঙুল লম্বা, করোনাভাইরাসে তাদের মৃত্যুঝুঁকি কম দেখা গেছে।

Manual6 Ad Code

প্রফেসর ম্যানিং তাঁর এ দাবির ব্যাখ্যায় বলেছেন, যেসব পুরুষ গর্ভে থাকাকালীন সময়ে টেস্টোস্টেরন হরমোনের বেশি সংস্পর্শে আসে তাদের অনামিকা আঙুল সাধারণত বেশি লম্বা দেখা যায়। আর এই হরমোন এসি২ নামক একটি যৌগ তৈরি করে থাকে, যা শরীরকে ভাইরাসের সঙ্গে লড়াই করতে সহায়তা করে।

দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিজ্ঞানী জানিয়েছেন, ‘তত্ত্বটি হলো প্রসবপূর্ব উচ্চ টেস্টোস্টেরনযুক্ত কারো এবং লম্বা অনামিকা আঙুলের অধিকারী পুরুষের মধ্যে এসি২ যৌগের উচ্চ ঘনত্ব রয়েছে। এই ঘনত্বগুলো ভাইরাসের বিরোধিতা করার জন্য যথেষ্ট বেশি।

Manual4 Ad Code

তাঁর মতে, লম্বা অনামিকা আঙুলের পুরুষরা কোভিড-১৯ রোগের হালকা উপসর্গ অনুভব করতে পারেন এবং দ্রুত কাজে ফিরে আসতে পারেন।

Manual7 Ad Code

কিছুদিন আগে যুক্তরাজ্যের অফিস অব ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) প্রকাশিত একটি পরিসংখ্যানে বলা হয়েছিল, করোনাভাইরাসের মৃত্যুঝুঁকিতে লিঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code