জগন্নাথপুরে ফুটবল খেলাকে কেন্দ্রে করে সংঘর্ষে আহত অন্তত ২৫, আটক ৭

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ১৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতেরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

Manual8 Ad Code

আজ মঙ্গলবার সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করে।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয়রা বলছে, গত রোববার কুবাজপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২৬) ও মোতাহির আলীর ছেলে মঞ্জুর মিয়ার (২৫) মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সোমবার বিকেলে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। ওই বিরোধের জেরে আজ মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন—স্থানীয় ইউপি সদস্য মিলাদ মিয়া (২৮), ইউসুফ মিয়া (২৮), হাসান মিয়া (২৭), ইজাজ মিয়া (৪০), সাজ্জাদুর রহমান (৭৮), সুহেল মিয়া (৩০), ফারকাজ মিয়া (৪০) গোলাপ আলী (৩৫), নাহিম (২৩), খলিল মিয়া (৩০), লুবন আলী (৩৪), মুহিমা বেগম (৩৫) ও শানুর আলীকে (২১) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Manual4 Ad Code

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্রে করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে আমার পরিষদের একজন সদস্যও আহত হয়েছেন।’

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় উভয় পক্ষের ৭ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code