হুন সেন বলেন, “সামরিক বাহিনীর সমস্ত ইউনিটকে আমি নির্দেশ দিয়েছি যে, কম্বোডিয়ার হাতে এ মুহূর্তে যত অস্ত্র ও সামরিক আইটেম আছে তা পর্যালোচনা করতে হবে, এর মধ্যে যদি মার্কিন নির্মিত কোনো অস্ত্র থাকে তবে তা গুদামজাত অথবা ধ্বংস করতে হবে।” সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন।
Manual7 Ad Code
প্রধানমন্ত্রী হুন সেন আরো বলেন, “দেশের ওপর মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা পরবর্তী প্রজন্মের যারা সরকারের নেতৃত্ব দেবে তাদের জন্য একটি সতর্কবার্তা। যদি তারা স্বাধীন প্রতিরক্ষা খাত পরিচালনা করতে চায় তাহলে তারা যেন মার্কিন অস্ত্র ব্যবহার না করে।”
Manual3 Ad Code
মার্কিন অস্ত্রের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বহু দেশের কাছে মার্কিন অস্ত্র থাকার পরও যুদ্ধে হেরে গেছে। এ ক্ষেত্রে তিনি আফগানিস্তানের কথা উল্লেখ করেন।
Manual7 Ad Code
