নতুন নিষেধাজ্ঞায় যুদ্ধের অর্থায়নে বেকায়দায় পড়বে রাশিয়া: জেলেনস্কি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual3 Ad Code

রুশ জ্বালানি খাত ও তাদের কথিত গোপন ট্যাঙ্কারের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা জারি করাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখা এক পোস্টে এই কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

তিনি বলেছেন, মার্কিন পদক্ষেপের ফলে রাশিয়ার পুরো সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটবে। ফলে মস্কোর যুদ্ধ চালানোর জন্য আর্থিক ভিত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

রাশিয়ার তেল ও গ্যাস আয়ে আঘাত হানতে শুক্রবার কঠোরতম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করে মার্কিন প্রশাসন। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার জ্বালানি খাত দেশটির যুদ্ধে অর্থায়নের সবচেয়ে বড় রাজস্ব উৎস, সেটিকে লক্ষ্য করেই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রুশ কোম্পানি গ্যাজপ্রম নেফট, সারগুটনেফতেগ্যাস এবং ১৮৩টি তেলবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর আওতায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আগামী ১২ মার্চ পর্যন্ত তাদের জ্বালানি সংশ্লিষ্ট লেনদেন শেষ করার সময়সীমা দেওয়া হয়েছে।

তবে রুশ তেলের প্রধান ক্রেতা ভারত ও চীনের সঙ্গে বাণিজ্যে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে দেশটি মাসিক কয়েক বিলিয়ন ডলারের রাজস্ব হারাবে বলে ধারণা মার্কিন কর্মকর্তাদের।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code