আইজিপি বেনজীর আহমেদ সিলেট আসছেন বৃহস্পতিবার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : বন্যাকবলিত এলাকা পরিদর্শনে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার সিলেট আসছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে তিনি হেলিকপ্টারে সিলেটে আসবেন।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ। সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার জেদান আল মুসা জানান, ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বৃহস্পতিবার সকাল ৮টায় হেলিকাপ্টারযোগে ঢাকা থেকে রওয়ানা হবেন।

Manual4 Ad Code

সফরকালে আইজিপি সিলেট বিভাগের সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুরের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষন করবেন। তিনি বানবাসীদের উদ্ধার ও ত্রাণ তৎপরতার ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিবেন।

Manual6 Ad Code

পরে তিনি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) যাবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্রে ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাটে। এসব উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন আইজিপি।

Manual1 Ad Code

তিনি খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমেও অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code