ভূমিকম্পে ধ্বংস হয়েছিল সামুদ জাতি

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১০ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: সালেহ (আ.) ছিলেন আল্লাহর একজন নবী যিনি আরব গোত্র সামুদের কাছে প্রেরিত হয়েছিলেন। তিনি তাদেরকে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস এবং তাঁর ইবাদতের দাওয়াত দিয়েছিলেন। সামুদ জাতি বসবাস করত হিজাজ ও তাবুক অঞ্চলের মধ্যবর্তী পাহাড়ি এলাকায়। তারা মূর্তিপূজা ও বিভিন্ন রকম পাপাচারে অভ্যস্ত ছিল। সালেহ (আ.) তাদেরকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেন, মূর্তিপূজা পরিত্যাগ করতে বলেন, পাপাচার পরিত্যাগ করতে বলেন। কিন্তু তারা নবী সালেহের (আ.) দাওয়াত প্রত্যাখ্যান করে। সালেহ (আ.) তাদেরকে বার বার তাগিদ দিয়ে বলেন যেন তারা সেই রবের ইবাদত করে, যিনি তাদের সৃষ্টি করেছেন, রিজিক দান করেন এবং যিনি তাদেরকে আদ জাতির পরে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। তিনি তাদের ওপর আল্লাহর বিভিন্ন রকম নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেন। কিন্তু সামুদ জাতির নেতৃস্থানীয় ব্যক্তিরাসহ বেশিরভাগ মানুষ সালেহকে (আ.) মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে এবং তাকে পাগল ও জাদুকর বলে। সালেহ (আ.) তাদের বলেন, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসুল। তিনি তো তাদের কাছে কোনো বিনিময় বা প্রতিদান চান না। সামুদ জাতি ইসলাম গ্রহণ করলে তার ব্যক্তিগত কোনো লাভ নেই। তাই তিনি কেন মিথ্যা বলবেন?

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code