মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্ষণিকের সফরে আফগানিস্তান

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code
নিউজ ডেস্কঃ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড গত রোববার এক ঝটিকা সফরে আফগানিস্তান গেছেন এবং দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে বৈঠক করেছেন।

তালেবানের সঙ্গে সই হওয়া চুক্তির আওতায় যখন দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা একেবারেই নিকটবর্তী, তখন পেন্টাগনের প্রধান আফগানিস্তান সফর করলেন।  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি অস্টিনের প্রথম আফগানিস্তান সফর।

Manual6 Ad Code

গত বছরের ফেব্রুয়ারিতে আফগান, তালেবান এবং মার্কিন সরকারের মধ্যে কাতারের রাজধানী দোহায় একটি শান্তিচুক্তি হয়েছিল। ওই চুক্তির আওতায় ২০২১ সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা ছিল।

Manual4 Ad Code

কিন্তু আমেরিকায় ক্ষমতার পটপরিবর্তনের পর নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বলছে, এই সময়ের মধ্যে তারা সব সেনা প্রত্যাহার করবে না।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে— যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয় নিয়ে দুপক্ষ আলোচনা করেছে। পাশাপাশি দেশটিতে নতুন করে সহিংসতা বাড়ার কারণে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং আফগান প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করেছেন।

Manual3 Ad Code

বৈঠকের পর অস্টিন টুইটারে দেওয়া এক পোস্টে লেখেন— আমি প্রেসিডেন্ট  আশরাফ গনির প্রতি খুবই কৃতজ্ঞ। আমি এখানে শুনতে এবং শিখতে এসেছি। এই সফর আমার জন্য খুবই উপকারী হয়ে উঠবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code