শ্রমিক নিয়োগে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। রোববার মালয়েশিয়ার পুত্রজায়ায় এই এমওইউ সই হয়।

Manual3 Ad Code

মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ সমঝোতা স্মারকে সই করেন।

Manual1 Ad Code

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার, শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর (দ্বিতীয়) মো. হেদায়েতুল ইসলাম মন্ডলসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code