অনুপ্রেরণাদায়ী শীর্ষ নারী নেতার তালিকায় শেখ হাসিনা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য অনুপ্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস মহামারী সাফল্যের সঙ্গে মোকাবেলার স্বীকৃতি হিসেবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন এবং বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলির সঙ্গে উঠে এসেছে তাঁর নাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথের একটি বিশেষ ঘোষণায় এই তিন নারী প্রধানমন্ত্রীকে তাঁদের সাফল্যের স্বীকৃতি দেন।
শুক্রবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসিকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়। কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘আমি সবসময়ই অনেক নারী ও মেয়েদের দেখে অনুপ্রাণিত হই, আর এবার আমাদের কমনওয়েলথে তিনজন অসাধারণ নেতার নাম নিতে চাই, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন, বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিজ নিজ দেশে কোভিড-১৯ মহামারীর সময় তাদের নেতৃত্বের জন্য।’ প্যাট্রিসিয়া বলেন, ‘আরও অনেক নারীর মতো এই তিন নেতাও তাকে আশার আলো দেখান এমন একটি পৃথিবীর জন্য যা নারী-পুরুষ সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যৎ এবং স্বার্থ নিশ্চিত করতে পারে।’ শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। করোনাভাইরাস মোকাবেলায় তার নেওয়া পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে।
গত ৪ মার্চ কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে দেওয়া এক বিশেষ ঘোষণায় ‘অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করে কোভিড মহামারী মোকাবেলায় নিজ নিজ দেশে তাদের সফল নেতৃত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন। লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে গত শুক্রবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘কমনওয়েলভুক্ত দেশগুলোর মধ্যে আমি তিনজন অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই। তারা হলেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিকা আরডেন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড মহামারী মোকাবেলায় তারা নিজ নিজ দেশে অসাধারণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। এ তিন ব্যক্তিত্ব বিশ্বের আরও অনেক নারীর পাশাপাশি আমাকে এমন একটি বিশ্ব গড়ে তোলার ব্যাপারে অনুপ্রেরণা যুগিয়েছেন যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যত ও কল্যাণ সুনিশ্চিত ও সুরক্ষিত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code