খালেদা জিয়া খুবই অসুস্থ, কিছুই খেতে পারছেন না: মির্জা ফখরুল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি মিথ্যা মামলার কাজ চলছে পরিত্যক্ত কারাগারের ছোট অন্ধকার প্রকোষ্ঠে। আমি সেখানে মঙ্গলবার তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি বলে বোঝাতে পারব না তার কি ভয়াবহ অবস্থা। আমি এমন খালেদা জিয়াকে কখনো দেখিনি। তিনি এতোই অসুস্থ যে, উনি মাথা সোজা করে বসতে পারছেন না। তার সমস্ত শরীরে যন্ত্রণা ও ব্যথা। তিনি কিছুই খেতে পারছেন না। আর কিছু খেলেও সেটা থাকছে না। বমি হয়ে উঠে যাচ্ছে।

 

Manual5 Ad Code

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ক্ষমতাসীন সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এখনও সময় আছে, খালেদা জিয়াকে মুক্তি দিন। অন্যথায় আপনাদের রক্ষা করতে পারবেন না।

 

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে কেরানীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন আয়োজিত গণঅনশনে তিনি এ সব কথা বলেন। দুপুর ১২টায় গণঅনশন শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এই অনশন চলে।

 

নেতাকর্মীদের উদ্দেশ করে ফখরুল বলেন, আজকে আর বসে থাকার সুযোগ নেই। এটা (অনশন) কোনো ছোট অনুষ্ঠান নয়। এটা একটা বড় আন্দোলন। এটাকে সামনে নিয়ে আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে, আমাদের অস্তিত্বের লড়াই। অনেকেই বলেন, এই সংকট বিএনপির। কিন্তু না। এটা সমস্ত জাতির সংকট।

 

মির্জা ফখরুল বলেন, আসুন, আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে, এই যে স্বৈরাচার সরকার আমাদের বুকের ওপরে চেপে বসেছে- তাদের সরিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত ও খালেদা জিয়াকে মুক্ত করে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি।

 

Manual8 Ad Code

নিরাপদ সড়ক চাই আন্দোলনের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তারই প্রমাণ এটা। আমরা দেখছি যে, দেশে এখন কোনো আইনের শাসন নেই। সমগ্র দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এই দখলদার সরকার, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে- মানুষকে শান্তি, নিরাপত্তা দিতে এবং জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

 

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অনশনে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান প্রমুখ।

 

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code