গণভবনে যাচ্ছেন যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন গণভবনে যাচ্ছেন যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। আজ রোববার সন্ধ্যা ৭টায় তারা দেখা করবেন।

Manual4 Ad Code

 

পরশ ও নিখিলসহ যুবলীগের আট সদস্যের একটি প্রতিনিধি দল শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। পরশ ও নিখিলের নেতৃত্বে প্রতিনিধি দলটি গণভবনে যাবে।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

 

এর আগে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত নেতারা। পরে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের স্মরণে ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির স্মরণে বিশেষ দোয়ায় অংশ নেন তারা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code