চিরিরবন্দরে বিদ্যালয় মাঠে শহীদ মিনার নির্মানে বাধা ঃ প্রতিবাদে মানবন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

চিরিরবন্দর (দিনাজপুর) ঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নওখৈর বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল ইসলাম নয়ন কৃর্তক অফিস ওই স্কুলের অফিস দপ্তরী মুক্তিযোদ্ধার সন্তান আবু সৈয়দ এ শাহীন শারীরিক লাঞ্চিত হওয়ার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল রোববার দুপুর ১টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহন করেন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় মানববন্ধনকারীরা দপ্তরী আবু সৈয়দ এ শাহীনকে মারধরকারী ঐ সভাপতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য গত ১৪ র্ফেরুয়ারী শুক্রবার নওখৈর বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মজিববর্ষ উদযাপনের উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এর আদলে একটি শহীদ মিনার নির্মানের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় বিদ্যালয়ের সভাপতি রেজাউল ইসলাম নয়ন ও তার লোকজন সেই কাজে বাধা দেয়।
এ সময় দপ্তরী আবু সৈয়দের সাথে সভাপতির কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সভাপতিসহ তার সাথে থাকা লোকজন দপ্তরীকে মারধর করে জখম করে। পরে দপ্তরী সভাপতির বিরুদ্ধে চিরিরবন্দর থানায় একটি অভিযোগ দাখিল করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code