চিরিরবন্দরে বোরো ধানক্ষেতে ইঁদুর তাড়াতে পলিথিনের ঝান্ডা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে সবুজে ভরে গেছে ইরি-বোরো ফসলের মাঠ। দৃষ্টি যতদূর যায় ততদূরই সবুজ আর সবুজ। মৌসুমের ইরি-বোরো ক্ষেতে দেখা দিয়েছে ইঁদুরের উপদ্রব। তাই ক্ষেতকে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচাতে কৃষকরা ব্যবহার করছেন পলিথিনের ঝান্ডা। বাতাসে পলিথিন পতপত করে শব্দ করলে কেউ আসার ভয়ে ইঁদুুর সেখান থেকে পালিয়ে যায়। এমন ধারণা থেকেই অনেক কৃষক তাদের জমিতে পলিথিনের ঝান্ডা ব্যবহার করেন। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের গো-ঘাটার পাড় দোলার মধ্যে অনেক কৃষককে ইরি-বোরো ক্ষেতে পলিথিনের ঝান্ডা ব্যবহার করতে দেখা গেছে।
নশরতপুর গ্রামের নজরুল পাড়ার কৃষক মোজাম্মেল হক জানান, কৃষি বিভাগের পরামর্শক্রমে ক্ষেতে পলিথিনের নিশানা উড়িয়ে উপকার পেয়েছেন। ধানক্ষেতে কিছু দূর দূরত্ব বজায় রেখে একটি লাঠির সাথে পলিথিন বেঁধে রেখে দেয়া হয়। বাতাসে পলিথিন ওড়ার শব্দে কেউ আসছে ভেবে ইঁদুুর সেখান থেকে পালিয়ে যায়।
এছাড়াও একইপাড়ার ফারুক হোসেন, গুড়িয়াপাড়ার সুদের রায়, বালাপাড়ার সুশিল চন্দ্র দাস, তেঁতুলিয়া গ্রামের শাহ্পাড়ার আব্দুল খালেক তাদের জমিতে এই পলিথিনের ঝান্ডা ব্যবহার করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান জানান, ক্ষেতের পোকামাকড় ও ইঁদুরের উপদ্রব থেকে ফসল রক্ষা করার জন্য কৃষকরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকেন। ইঁদুর তাড়াতে কৃষক ছাড়াও মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তারাও কাজ করছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code