ঠাকুরগাঁও সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

আজম রেহমান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সুগার মিলের আখ মাড়াই মৌসুম ২০২০-২১ এর উদ্বোধন হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন শুক্রবার বিকেলে ডোঙ্গায় আখ ছুঁড়ে এর উদ্বোধন করেন।
ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান, জেলার বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সুগার মিল ও সুগার কর্পোরেশনের কর্মকর্তাসহ অনেকেই।
মিল কর্তৃপক্ষ জানান,এ বছর ৮ হাজার হেক্টর জমিতে আখ রোপণ করে ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৮ শ ৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে পাশের দুইটি চিনিকল পঞ্চগড় ও সেতাবগঞ্জ সুগার মিলে এ বছর আখ মাড়াই বন্ধ রেখে তিন মিলের আখ ঠাকুরগাঁও সুগার মিলেই মাড়াইয়ের সরকারী সিদ্ধান্তের কারণে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১ লক্ষ ৫৩ হাজার মেট্রিক টন আখ করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code