রংপুরে স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

বিপ্লব হোসেন অপু,(রংপুর):
রংপুরের তারাগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিটের আয়োজনে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যপি ওই কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও আমিনুল ইসলাম। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে আরা বেগমের সঞ্চালনায় ও প্রকল্প পরিচালক এবিএম সামছুদ্দিন আহমেদ এর উপস্থাপনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিটের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক ও নিরাপদ প্রসব সেবা নিশ্চিতকরণে কর্মশালায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় যুগ্ন সচিব মাহবুব ইসলাম, বিএমএ সভাপতি ডাঃ দেলোয়ার হোসেন, রমেক প্রফেসর ডাঃ ফেরদৌসী সুলতানা, ডাঃ আনিছা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন,বায়জীদ বোস্তামী,স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী,প্রজেক্ট উপ পরিচালক রংপুর ডাঃ সাইদুল ইসলাম কোÑঅর্ডিনেটর আঞ্জুমান আরা বেগম, কনসালট্যান্ট আহমেদ মুনাফ চৌধুরী,ইউপি,চেয়ারম্যান,সদস্যাস্যাকমো,এফডবি¬উভি,ফার্মাসিষ্ট, এফপিআই,এফডবি-উএ,এইচআই,এএইচআই,এইচএ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক,ইমাম, এনজিও প্রতিনিধি, বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code