হিলি সেনাবাহিনীর ঘর পেল মুক্তিযোদ্ধার স্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে সেনাবাহিনীর পক্ষ থেকে মৃত মুক্তিযোদ্ধার স্ত্রীকে পাকা টিনশেড ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

আজ বুধবার বেলা ১২ টায় হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা ফকিরপাড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা সার্জেন্ট আব্দুর রাজ্জাকের স্ত্রীর হাতে ঘরের চাবি হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১৬ পদাতিক ব্রিগেডের ৪ হর্স ইউনিট অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ মামুনুর রহমান সিদ্দিকী।

এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ স্থানীয় জণপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code