

গোবিন্দগঞ্জ (গাইবন্ধা) :
মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রধান এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ। উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম আব্দুর নুরের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আলতামাসুল ইসলাম প্রধান শিল্পী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইউনিয়ন পরিষদেও সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ডাঃ জসিম উদ্দিন ও ছোলায়মান আলী, ফুলবাড়ী ইউপি সদস্য আব্দুল অদুদ মোল্লা পাশা প্রমুখ। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয়সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ¦ মনোয়ার হোসেন চৌধুরীর পৃষ্ঠ পোষকতায় এ ফুটবলটুর্না মেন্টের ধারা ভাষ্যকারের দায়িত্ব পালনকরেন প্রধান শিক্ষক আজিজুল হক ও রবিউল ইসলাম রবি। রংপুরের পীরগঞ্জ উপজেলার জয় স্পোটিংক্লাব ও বগুড়ার রেইন ক্লাব উদ্বোধনী খেলায় অংশ নেয়। খেলায়জয় স্পোটিংক্লাব ১-০ গোলে জয় লাভ করে।