ডিমলায় বাজার লকডাউনের ঘোষনা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডিমলা (নীলফামারী) :
নীলফামারীর ডিমলায় করোনা ভাইরাসের পাদুর্ভাব তুলনা মূলক হারে বেড়ে যাওয়ায় ডিমলা উপজেলা সদরের বাবুরহাট বাজার লকডাউন ঘোষনা করা হয়েছে।

Manual2 Ad Code

বুধবার উপজেলায় সাংবাদিকসহ একদিনে করোনায় আক্রান্ত ১৬ জনসহ মোট আক্রান্ত ৪২জনে দাড়িয়েছে। আক্রান্ত ব্যক্তিরা বেশিরভাগ ডিমলা উপজেলা সদরের বাবুরহাট বাজারের ব্যবসায়ী হওয়ায় বৃহঃবার সন্ধা হতে পরবর্তি নির্দেশ না দেয়া পয্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বাবুরহাট বাজার লকডাউন ঘোষনা করেন।
শুক্রবার সকালে উক্ত বাজারের ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লকডাউন প্রত্যারের দাবী জানালে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় লকডাউন ঘোষনার কারন ও করোনা ভাইরাস সম্পর্কে ঘন্টাব্যাপি সচেতনতা মূলক বক্তব্য পেশ করলে। উপস্থিত ব্যবসায়ীরা লকডাউন চলা কালীন সময় তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ খারার অঙ্গিকার ব্যক্ত করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আগামী (১৪ দিন পর)২৫ জুন লকডাউন তুলে নেয়ার ঘোষনা দেন। এবং লকডাউন চলাকালীন সময়ে বাবুরহাট বাজারের কোন ব্যবসায়ী যেন দোকান পাট খুলে রেখে লোকসমাগম ঘটিয়ে তাদের ব্যবসা পরিচালনা করতে না পারেন সে বিষয়ে ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, গত বুধবার ডিমলা সদরের বাবুরহাট বাজারের বেশিরভাগ ব্যবসায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ডিমলা উপজেলা বাসীর সার্বিক দিক বিবেচনা করে করোনাভাইরাসের পাদুর্ভাব রোধে বৃহঃবার সন্ধা হতে নিদৃষ্ট সময়ে শুধুমাত্র ঔষধ ও কাচাবাজার বাদে আক্রান্ত ব্যক্তিদের বাড়ী ব্যবসা প্রতিষ্ঠানসহ ডিমলা উপজেলা সদরের বাবুরহাট বাজার ১১জুন হতে ২৫ জুন পয্যন্ত লকডাউন ঘোষনা করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code