ফের দেশের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা তেঁতুলিয়ায়

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

তেঁতুলিয়া (পঞ্চগড়)  :

গেল কয়েক দিন পর আবারো দেশের উত্তরের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়দয় জেঁকে বসেছে শীত। মাঝারি শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারনে এ জেলায় শীতের তীব্রতা দিন দিন আবারো বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে এলাকার সাধারন ও খেটে খাওয়া মানুষেরা পড়েছে চরম ভোগান্তিতে। আজ আবারো সারা দেশের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবহাওয়া অফিসে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা হিসাবে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় সারা দেশের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা বিরাজ করছে ।

Manual7 Ad Code

এদিকে সরজমিনে ঘুরে উপজেলার ৭টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে,গেল কয়েক দিন ধরে আবারো এ উপজেলায় শীতের তাপমাত্রা উঠানামা করছে যার ফলে কনকনে মাঘের শীতে জুবুথুবু অবস্থা এ উপজেলার সাধারণ ও খেটে খাওয়া মানুষদের। কনকনে শীতের কারনে কাজ করতে পারছে না অনেকে। তাছাড়া কনকনে শীতের তাপমাত্রা উঠানামা করায় জেলার সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সো দিন দিন শীতজনিত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে শিশু ও বয়স্করা শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে।

Manual5 Ad Code

এদিকে সাধারণ ও খেটে খাওয়া মানুষেরা শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছে ফলে শরত নিবারনের জন্য খড়কুটোর আগুন জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে এতে দূর্ঘটনাও ঘটছে। জেলা প্রশাসনেরর পক্ষে যে পরিমাণ শীতবস্ত্র বিতরন করা হয়েছে প্রয়োজনের তুলনায় অনেক কম বলে জানা গেছে।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন,’ আজ আবারো পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস যা সারা দেশের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রার রেকর্ড। হিমালয়লের হিম বাতাসের কারনে এ উপজেলায় শীতের তাপমাত্রা উঠানামা করছে এবং চলতি মাসের প্রায় ২০ দিনই এ উপজেলায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ‘।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code