কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম
ভারি বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা ও তিস্তাসহ সবকটি নদ-নদীর পানি ফের বাড়ছে। ধরলা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিচু এলাকার বেশ কিছু আমন ও সবজি ক্ষেত নিমজ্জিত হয়েছে। পানি উঠেছে বেশ কিছু ঘরবাড়িতেও। পানি বাড়ার ফলে বিভিন্ন এলাকায় নদ-নদীর ভাঙন তীব্ররুপ নিয়েছে। উলিপুরের চর বজরা, সদর উপজেলার সারডোব, মোঘলবাসা, ফুলবাড়ীর চর মেকলি ও ভুরুঙ্গামারীর ধাউরারকুঠিসহ ৬৭টি পয়েণ্টে ভাঙন অব্যাহত রয়েছে। গত দুদিনে একটি প্রাথমিক বিদ্যালয়সহ অর্ধশত ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code