জিঞ্জিরামে অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে বসত ভিটা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

 

রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জিঞ্জিরাম নদীতে শুষ্ক মৌসুমে অপরিকল্পিত ড্রেজিং মেশিনের সাহায্যে দীর্ঘ দিন ধরে বালু উত্তোলণ করে আসছিল অসাধু প্রভাবশালি মহল। যার ফলে শুধু ছোট এই শাখা নদী গুলোতে গভীর গর্তই হচ্ছিল না পরবর্তীতে বর্ষা মৌসুমে নদীর গতিপথ পরিবর্তীত হয়ে বেশকিছু ঘড়বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে বসতভিটা হারিয়ে পথে বসেছিল বেশকিছু পরিবার।

Manual2 Ad Code

সোমবার রৌমারী উপজেলায় জিঞ্জিরাম নদী ঘুরে দেখা যায়, দাঁতভাঙ্গা ইউনিয়নের বাঘের হাটে, শৌলমারী ইউনিয়নের ডাংগুয়াপাড়া ও রৌমারী সদর ইউনিয়নের ইজলামারি ঘাটে চলছে বালু উত্তোলনের রমরমা ব্যাবসা।

Manual8 Ad Code

কথা হয় জিঞ্জিরাম তীরবর্তী বাসিন্দাদের সাথে তারা অভিযোগ করে বলেন , ড্রেজার মালিকরা বাড়ী ঘর ভাঙার চেষ্ঠা করছে। অল্প জায়গার উপর বাড়ি করে আছি, এভাবে মাটি কাটতে থাকলে আর বেশিদিন লাগবেনা এই এলাকা জিঞ্জিরামগর্ভে বিলিন হতে।
তারা আরো জানায়, এরকম ভাবে সিমান্তবর্তী জিঞ্জিরাম নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলণ অব্যাহত থাকলে আগামী ২/১ বছরের মধ্যে নদীর গতি পথ পরিবর্তীত হয়ে জনপদ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Manual6 Ad Code

এ ব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আল ইমরান বলেন, আমরা অভিযোগ পাওয়ার সাথেসাথে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যাবস্থা নিচ্ছি। জিঞ্জিরামের ব্যাপারে অতিসত্ত্বর ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code