পৌর নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত, ২টি বাদে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান -ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রথম ধাপ পৌর নির্বাচনের ফলাফল এ সরকারের আমলের সব নির্বাচনের মতই পূর্ব নির্ধারিত ছিলো। পৃথিবী জুড়ে প্রত্যাখ্যাত ইভিএম পদ্ধতি এসব নীল নকশার অন্যতম সহযোগী। এর মধ্য দিয়ে প্রোগ্রাম করাই থাকে কাকে কোনটা সিট কত ভোট দেয়া হবে। যে বোতামই টেপা হোক, এর ২টা ধানের শীষে গেলে ৮টা নৌকায় যাবে। বিএনপি মনে করছে, এখন স্থানীয় সরকারগুলোও জ¦ালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগ নিয়ে নিচ্ছে যা অতীতে কখনই হয়নি। ৮০% এর বেশি ভোট পড়াকে হাস্যকর বলে তিনি বলেন, কোনো নির্বাচনই হয়নি, স্বাধীনতার ৫০ বছর হতে চললো আজ পর্যন্ত আমরা এটা ঠিক করতে পারিনি যে কিভাবে এদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে দলটি মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হিসেবে নিজেদেরকে দাবী করে তারা আজ সম্পূর্ণ গণবিচ্ছিন্ন। তিনি বলেন, আমরা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চাই, স্বাধীন নির্বাচন কমিশন চাই এবং ইভিএম বাতিল করে আগের ব্যালট সিস্টেমে নির্বাচন চাই। তিনি বিএনপির পক্ষ থেকে ২টা বাদ দিয়ে বাকি সবগুলো পৌর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন।
বিএনপি মহাসচিব তাঁর ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়াস্থ বাসভবনের সামনে মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় সাংবাদিকদের মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এনতাজুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব বলেন,২০২০ সাল সারা পৃথিবীর জন্য একটা ক্রান্তিকাল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি যুক্তরাষ্ট্রের কূটনীতিক হেনরি কিসিঞ্জারের উদ্ধৃতি দিয়ে বলেন,করোনা’র পর পৃথিবীর কোনো কিছুই আর পূর্ব অবস্থায় ফিরবে না। তিনি এ কথার বিশ্লেষণ করে বলেন, বিশ^নেতারা এক হতে না পারলে মানব জাতির অস্তিত্ব এক সমূহ বিপদের সম্মুখিন হবে। তিনি বলেন, করোনাকালে এটা প্রমাণিত হয়েছে , এদেশে স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ ভঙ্গুর ও অচল। স্বাস্থ্যখাতে যে টাকা ব্যায় হয়েছে তার শতকরা ৮০ ভাগ চুরি। তিনি ২০২১ সালে সবকিছু নতুন করে শুরু হোক, শুভ পরিবর্তন সূচিত হোক এদেশসহ সারা পৃথিবীতে সেই আশাবাদ ব্যক্ত করেন।
করোনা ভ্যাকসিন ভারতের মাধ্যমে একজন এদেশের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মালিক যিনি এ সরকারের উপদেষ্টা তার মাধ্যমে দেড় ডলার বেশি মূল্যে কেনার তীব্র প্রতিবাদ জানান।
বিএনপি মহাসচিব এরপর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিতে সৈয়দপুর বিমানবন্দরের পথে ঠাকুরগাঁও ত্যাগ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code