চীনের কথা অবশ্যই আমাদের শুনতে হবে: স্পেনের প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

লন্ডন প্রতিনিধি: স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের একটি উপায় খুঁজে বের করার জন্য বিশ্বের উচিত চীনের কথা শোনা। শুক্রবার তিনি এই মন্তব্য করেছেন। আগামী সপ্তাহে বেইজিং সফরের আগে তিনি এই মন্তব্য করলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেন, চীন একটি বৈশ্বিক ফ্যাক্টর। এই যুদ্ধ অবসানে এবং ইউক্রেন যাতে তাদের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার করতে পারে সেজন্য আমাদের অবশ্যই চীনের কথা শুনতে হবে।

Manual2 Ad Code

৩১ মার্চ চীন সফরে যাবেন সানচেজ। বেইজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। সম্প্রতি তিন দিনের মস্কো সফর শেষ করেছেন চীনা প্রেসিডেন্ট।

Manual3 Ad Code

স্পেন ও চীনা নেতার বৈঠকে ইউক্রেনে চলমান সংঘাত গুরুত্ব পাবে বলে ধারণা করা হবে। চলমান যুদ্ধে চীন নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। যুদ্ধ অবসানে শান্তির জন্য আলোচনার ১২ দফা প্রস্তাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বেইজিং।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code