ছবিতে বছরজুড়ে আলোচিত নানা ঘটনা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

নানা ঘটন-অঘটন মধ্য দিয়ে শেষ হলো আরেকটি বছর। সাফল্য-ব্যর্থতা, হাসি-কান্না, আন্দোলন-সংগ্রাম, ঘাত-প্রতিঘাত, যুদ্ধ-বিগ্রহসহ নানা ঘটনায় মুখর ছিল বছরটি। ২০১৯ সালের শেষ দিনে এসে আরেকবার ফিরে তাকানো যাক পুরো বছরের দিকে।

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের নেত্রী অং সান সু চি।

ভয়াবহ আগুনে পুড়ে যায় প্যারিসের বিশ্বখ্যাত নটর ডেম ক্যাথেড্রাল।

Manual2 Ad Code

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ১৫ মার্চ মসজিদে বন্দুকধারীর হামলায় ৫১ জন নিহত হন। হামলার এক সপ্তাহ পর মসজিদ খুলে দেওয়া হয়। এদিন জুমার নামাজের সময় হাজারো মানুষ সংহতি প্রকাশে জড়ো হন। সংহতি জানাতে আসেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নও।

Manual8 Ad Code

এল সালভাদরের নাগরিক শরণার্থী অস্কার আলবেরতো ও তাঁর দুই বছর বয়সী মেয়ে ভ্যালেরিয়ার মরদেহ ভাসছে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্তবর্তী রিও ব্রাভো নদীতে। এই ছবি সারা বিশ্বে আলোড়ন তোলে।

Manual5 Ad Code

জি-৭ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার উষ্ণ সম্ভাষণ বিনিময়। পাশেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অসামরিক এলাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ঐতিহাসিক সাক্ষাৎ।

নাগরিক সংশোধন আইনের বিরুদ্ধে ভারতজুড়ে প্রতিবাদী হচ্ছে। প্রতিবাদে অংশ নিয়েছে এক তরুণী।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code