অবকাঠামো পরিকল্পনা নিয়ে অবশেষে দুই দলের মধ্যে চুক্তি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট জো বাইডেনের অবকাঠামোগত সংক্রান্ত বিল নিয়ে চুক্তিতে পৌঁছেছে দুই দল। জো বাইডেন ক্ষমতায় আসার পর ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের এই বিলটি অগ্রাধিকারের শীর্ষে ছিল। এক মাসেরও বেশি সময় আলোচনার পর চুক্তিটি হলো। খবর রয়টার্স ও সিএনএনের।

Manual6 Ad Code

ডেমোক্র্যাটিক পার্টি ও রিপাবলিকান পার্টির সিনেটরদের বৈঠকের পর গতকাল সন্ধ্যায় চুক্তির বিষয়টি জানান উভয় পক্ষের সিনেটররা। যদিও ট্রানজিট এবং ব্রডব্যান্ড নেটওয়ার্ক নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে। তারপরও বিলটি পার্লামেন্টে তোলা হবে।

Manual3 Ad Code

Biden to tap ex-ambassador Gitenstein as EU envoy | Reutersসিনেটররা জানিয়েছেন, বুধবারই বিলটি নিয়ে আনুষ্ঠানিক বিতর্ক হতে পারে। আশা করা হচ্ছে, কংগ্রেসে উভয় দলের সমর্থন পাবে বিলটি। ডেমোক্র্যাট সিনেটর কিরস্টেন সাইনেমা এবং রিপাবলিকান সিনেটর রব পোর্টম্যান চুক্তির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। দুই দলের মতবিরোধের কারণে গতকালই মার্কিন মিডিয়ায় চুক্তি করা নিয়ে সংশয়ের কথা জানানো হয়েছিল।

জো বাইডেন ক্ষমতায় আসার পর হোয়াইট হাউজের অগ্রাধিকারের শীর্ষে এই অবকাঠামো পরিকল্পনার বাস্তবায়ন। এই পরিকল্পনা নিয়ে উভয় দলের ১০ জন সিনেটর এক মাসেরও বেশি সময় ধরে বৈঠক করেছেন। দেশের পানিপথ, সেতু, পানি সরবরাহ এবং ব্রডব্যান্ড নেটওয়ার্কের উন্নতি এই প্রকল্পের আওতাভুক্ত। আলোচনায় ৬০০ বিলিয়ন ডলারের একটি ব্যয় নিয়ে উভয় দলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code